শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯:২৬ AM আপডেট: ১৮.০৪.২০২৫ ৯:২৭ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে রডভর্তি ট্রাক উল্টে মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে আনুমানিক ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মহাসড়কের মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার  ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় একটি রডভর্তি  ট্রাক উল্টে যায়। দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরাতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু  গজারিয়া এলাকার ভাটেরএলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।

মোশারফ নামে এক যাত্রী বলেন,  মধ্য বাউশিয়া থেকে  দুই ঘন্টায় ৩ কিলোমিটার অতিক্রম করেছে তাকে বহনকারী বাসটি ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close