বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুটের ঘটনায় কৃষকদল নেতা গ্রেপ্তার      ● জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা      ● নবীনগরে বল আনতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু      ● ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ      ● ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক      ● জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন যুক্তরাজ্যের      ● জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির      ● কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ      ● আখাউড়ায় পরীক্ষামূলক ব্ল‍্যাক রাইস ধান চাষ       ● ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল      ● চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন      ● মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের মোংলায় নবম মৃত্যুবার্ষিকী পালন      
মেঘনায় ১৬ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯:১৩ AM

কুমিল্লার মেঘনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মানিকার চর এলাকা থেকে কামাল মিয়া (৫০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। কামাল মিয়া মানিকার চর গ্রামের আফজাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ১৬ বছর পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ না করায়, বিজ্ঞ আদালত তাকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কামাল মিয়ার ছেলে ‘পাগল মন’ নামেও একজন মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া একই বাড়ির এন্তাজ মিয়ার ছেলে টিটো একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। টিটো একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় কামাল মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী কার্যক্রমে কোনো ছাড় নেই, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close