বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কাভার্ড ভ্যানের ধাক্কায় ভেঙে পড়লো এক্সপ্রেসওয়ের লোহার সাটার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:৫০ পিএম আপডেট: ১৬.০৪.২০২৫ ১:০৭ এএম

ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিয়ারের লোহার সাটার ভেঙে মহাসড়কে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিবদ্র এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। এসময় রাত ৮টার দিকে মহাসড়কের নবীনগরগামী একটি লরি একটি পিলারে ধাক্কা দেয়ে। এতে পিলারের উপর থাকা লোহার সাটার কাভার্ড ভ্যানের উপর ভেঙে পড়ে। তবে কেউ আহত হয়নি। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত উদ্ধার কাজ শুরু করে যৌথ বাহিনী ও সড়ক কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক্সপ্রেসওয়ের এক ইন্ঞি নিয়ার বলেন, লরির উচ্চতা বেশি ছিল। তাই গার্ডারের সাথে বেঁধে যায়। এতে পিলারের উপর থাকা লোহার সাটার কাভার্ড ভ্যানের উপর ভেঙে পড়ে। 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমি ফোনে শুনেছি আমাদের লোকজন সেখানে গেছে। একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাটার উপর ধাক্কা দিছে। এতে ভেঙে পরছে। কেউ আহত হয়নি।
 
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক হওয়ার পর্যায়ে রয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে, বিস্তারিত পরে জানাতে পারবো।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close