শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
আন্তঃজেলার ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:২২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান পিয়েল হোসেন সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা ডাকাত সদস্যরা হলো, হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়াল (৩০), তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।

স্থানীয়রা জানায়, পিয়াল দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরিবহন ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল সে ও তার সহযোগীরা। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনারগাঁ থানায় একাধিক অভিযোগ করেন।

তার বিভিন্ন অপকর্মের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, চাঁদা না দেওয়ায় রয়েল রিসোর্টের নিরাপত্তা কর্মী কামরুলকে কুপিয়ে আহত করে এবং তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নেয়। এছাড়া দৈলেরবাগ এলাকার রুবেল নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।
 
এছাড়াও পিয়াল ও তার প্রধান সহযোগী ‘কাইল্লা ফরিদ’ এক নারীর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে ও তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বাহিনীর হুমকি-ধামকিতে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকা থেকে পিয়েলসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও বিভিন্ন বাসা বাড়িতে লুটপাটের অভিযোগ রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close