বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ৪:২১ PM

রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নগরীর জিয়া পার্ক রোড এলাকায় এটির উদ্বোধন করা হয়। বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এটির উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর সাফারী পার্ক হতে আনা প্রাপ্ত বয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি।

বন বিভাগ থেকে জানানো হয়েছে, ঘড়িয়াল খুবই নিরীহ উপকারী জলজ সরীসৃপ প্রাণী। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলভুক্ত রক্ষিত প্রজাতি ও সাইটিস Appendix-1 ভুক্ত প্রাণী। বর্তমান অবস্থা মহাবিপদাপন্ন, এর ইংরেজী নাম: Gharial বৈজ্ঞানিক নাম: Gavialis gangeticus। এক সময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যে সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এটিই প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র স্থাপিত হলো।

এ সময় উপস্থিত ছিলেন-বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন সংরক্ষক মো. ছানাউল্ল্যা পাটওয়ারী, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. এম সালেহ রেজা প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close