বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:১৮ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বেশ কয়েকজন ব্রিটিশ শল্য চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসা দিয়েছেন।

এসব চিকিৎসকদের উদ্দেশ্য ছিল গত বছর ২০২৪-এর জুলাই-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীদের মধ্যে যারা চোখে আঘাত পেয়েছে তাদের চিকিৎসা প্রদান করা। এ সময় ব্রিটিশ চিকিৎসকরা অন্তত ২০জন জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালের শল্য চিকিৎসকরা বাংলাদেশে এসে ১৫০ রোগীর দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করেছেন। এসব রোগীদের বেশিরভাগই গত বছর ২০২৪-এ গ্রীষ্মে আন্দোলনের সময় গুলির আঘাত পেয়েছিলেন।

মুরফিল্ডসের জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ মাহি মুকিত এবং নিয়াজ ইসলাম মার্চ মাসে ঢাকা সফর করেন। তারা ১৪ থেকে ৩০ বছর বয়সী ১৫০ জনের চোখের অবস্থা মূল্যায়ন করেন। গত বছরের (২০২৪) প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিছুটা ভালো হলেও, আরো উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল।

মাহি মুকিত এ বিষয়ে বলেন, এদের সাহায্য করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। যারা এক মাস ধরে দৃষ্টিহীন ছিলেন, তাদের দৃষ্টি ফিরিয়ে দিতে পারা একটি বিশেষ সুযোগ।

এ সময় ২৪ জন রোগীর অস্ত্রোপচার করা হয় এবং যাদের অস্ত্রোপচার সম্ভব হয়নি তাদের পুনর্বাসন পরিকল্পনা দেওয়া হয়েছে। একজন রোগী, রোহান, যার দুই চোখেই গুলি লেগেছিল, তার একটি চোখের অবস্থা ছিল আশাহীন। কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে তার রেটিনা ঠিক করা হয়েছে। আশা করা হচ্ছে তার দৃষ্টি ক্রমশ উন্নত হবে। এছাড়া, মিনহাজ নামে ২০ বছর বয়সী এক রোগীর চোখে গত জুলাইয়ে গুলি ঢুকে পড়েছিল, যার ফলে অস্ত্রোপচার প্রয়োজন ছিল।

ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই মাসে প্রায় ১ হাজার মানুষ চোখে আঘাত পেয়ে থাকতে পারেন। যার মধ্যে প্রায় ৭০০ জনকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close