বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিকদের দুর্দশা ঘোচাতে ১০ম ওয়েজ বোর্ড গঠনের জোর দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:৪৬ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একাধিক দাবির প্রেক্ষিতে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার সংগঠনটির নির্বাহী পরিষদের সভায় এ দাবিগুলো উত্থাপিত হয়।

সভায় দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ১০ম ওয়েজ বোর্ড গঠনের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সভা পরিচালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী।

সভায় সাংবাদিকদের হত্যা-নির্যাতন বন্ধ, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক খুনের বিচার নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া মিডিয়াগুলো পুনরায় চালু এবং ক্ষতিপূরণ প্রদান, গণমাধ্যম-বিরোধী কালাকানুন বাতিলসহ সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের দাবি জানানো হয়।

এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারি বকেয়া বিজ্ঞাপন বিল দ্রুত পরিশোধ এবং গণমাধ্যমের ওপর সব ধরনের চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় একটি প্রস্তাবে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বর্তমান কমিটি বাতিল করে বদিউল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যরা হলেন, আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব ও মোহাম্মদ হাশিম।

সভায় অংশগ্রহণ করেন খায়রুল বাশার, একেএম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, ম হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান ও সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এএএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close