প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:০৫ পিএম

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারীসহ তিন আহত হওয়ার খবর জানা গেছে। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে আটটায় একই এলাকার প্রতিপক্ষ দলের হামলায় এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক ও বাউশিয়া ইউনিয়ন বিট কর্মকর্তা (এসআই) ফরিদউদ্দীন জানান, আমরাও এমন একটি সংঘর্ষের খবর পেয়েছি, ঘটনাস্হল পরিদর্শনের পর বিস্তারিত বলতে পারবো।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, রবিউল ইসলাম (৩৫) এর বাড়িতে গিয়ে প্রতিপক্ষ দলের জয়, মামুনের নেতৃত্বে ২৫ থেক ৩০ জনের একটি দল অতর্কিত আক্রমণ করে এবং দা ও ছেনা দিয়ে কুপিয়ে রবিউলের হাত পায়ে গুরুতর জখম করে, রবিউলকে উদ্ধার করার জন্য শাহেদ প্রধান ও সোনিয়া এগিয়ে আসলে তাদেরকেও আক্রমণ করে জখম করে।
পরবর্তীতে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত রবিউল ও সোনিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং শাহেদ কে স্থানীয় হাসপাতালের চিকিৎসা দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর