প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:৪৫ AM আপডেট: ০৯.০৪.২০২৫ ৯:৪৯ এএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সরকারি-বেসরকারি সব স্কুল খুলছে আজ বুধবার। গত ২৭ ফেব্রুয়ারি স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস হয়।
পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক ছুটি শুরু হয় ২ মার্চ থেকে।
রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, শবেকদরসহ কয়েকটি ছুটি মিলিয়ে স্কুল বন্ধ ছিল গতকাল মঙ্গলবার পর্যন্ত।
তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই ছুটি আরো দীর্ঘায়িত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর