প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ০৭.০৪.২০২৫ ৯:২৭ PM

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে অন্তবর্তী সরকার।
সোমবার (৭ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জাহেদা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্টে নানা পদক্ষেপ নিয়েছেন আশিক চৌধুরী। তার প্রচেষ্টায় ঢাকায় ৪ দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার (৭ এপ্রিল) থেকে। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি