বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ওএমএসের ৩৩ বস্তা চাল জব্দ
গজারিয়ায় (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১০:১৬ AM

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের  ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা আরাফাত হোসেনের দোকান থেকে ওএমএস-এর ৩৩ বস্তা চাল জব্দ করেছেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১৬৫০কেজি চাল জব্দ করেছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম জানান, গজারিয়ার ওএমএস এর ডিলার তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত হোসেনের দোকানে সরকারি ওএমএস এর চালের মোড়ক পরিবর্তন করে ব্যক্তিগত মোড়কে প্যাকেট করার খবর পাই। পরে রোববার রাত আনুমানিক আটটায় রসুলপুর বাজারের আরাফাতের দোকানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে দুইজন শ্রমিককে আটক ও ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। পরে শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close