ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২:৩৬ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ২:৩৯ PM

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথমবারের মতো নরেন্দ্র মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক।
শফিকুল আলম বলেন, ‘বৈঠকে আমাদের পারস্পরিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপন করেছেন। এছাড়া, বৈঠকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, এ নিয়েও কথা হয়েছে।’
বৈঠকে আরও আলোচিত হয়েছে সীমান্ত হত্যা, পানিবণ্টন ইত্যাদি ইস্যু। প্রধান উপদেষ্টা বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল।
উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) এর শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম