রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ পড়ছে ‘দাঁড়িপাল্লা’      ● অন্যের নামে জমি রেকর্ড হলে ফেরত পাবেন যেভাবে      ● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      ● ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের প্রাণহানি      ● হাম উপসর্গে এক দিনে আরও ৫ জনের মৃত্যু      ● বাঁধন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত      ● পিএইচপির নিরাপত্তাত্রুটিতে ঝুঁকিতে কোটি কোটি ওয়েবসাইট      ● এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস      ● ছবি তৈরি থেকে বিক্রি, এআই দিয়ে আয়ের কৌশল      ● গাইবান্ধায় ৯ মাসে ৬,৮৪৯ মামলা নিষ্পত্তি      ● ৭.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ      ● সহিংসতার পরও কি মাঠে গড়াবে এল ক্লাসিকো?      
শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২:৪৪ পিএম

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ ছিল এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, ‘বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি উত্থাপন করা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথমবারের মতো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close