প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৮:০২ PM

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় করছে। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠেছেন তারা। ঈদের তৃতীয় দিন বুধবার নবীনগরে সবকটি বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দর্শনীয় স্পটগুলোর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হল রসুলপুর। রসুলপুরের পার্কগুলোতে বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে রসুলপুর গ্রাম। নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে তিতাস বিধৌত রসুলপুরে ছুটছেন জেলা শহর ও আশাপাশের ভ্রমণ প্রিয়াসী দর্শনার্থীরা। সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের জন্য রসুলপুর গ্রামের পার্ক গুলোতে প্রায় প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সের মানুষ।
আনন্দঘন সময় কাটাতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তারা জানান, বছরের বেশীরভাগ সময় কর্মব্যস্ততায় কাটাতে হয়। এতে করে পরিবারের সদস্যদের তেমন সময় ও সুযোগ দেওয়া যায় না। তবে ঈদের ছুটি থাকায় পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্যই তারা রসুলপুর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর