শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
হাসপাতাল-ক্লিনিক থেকে নারীদের ‘গর্ভফুল’ পাচার করতো ওরা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১১:৫৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় হিমায়িত ও প্যাকেটজাত করে মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গের অংশ বিশেষ (নারীদের গর্ভফুল) পাচারচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এই ঘটনায় শনিবার (২৯ মার্চ) রাতে ভালুকা মডেল থানায় মামলা করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. নজরুল ইসলাম।

এর আগে পৌর এলাকার এআর ফিলিং স্টেশনের বিপরিত পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দেওয়ানগঞ্জের চর কালিকাপুরের মো. হযরত আলী ছেলে মো. আলমগীর (৩৫), ময়মনসিংহ ধোবাউড়া মান্দারতলীর গিলবার্ট চিচাংয়ের ছেলে উর্গম মানকিন (২২), মানিকগঞ্জ হাপানিয়া গ্রামের মো. হাবিব শেখের চেলে মো. নাহিদ শেখ (২৪)।
 
মামলা ও থানা সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে নারীদের গর্ভফুল অবৈধভাবে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। শুক্রবার গর্ভফুল হিমায়িত ও প্যাকেটজাত করে গাজীপুরের দিকে নিয়ে যাওয়ার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এআর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। ওই সময় একটি হাইব্রীজ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে আসামিদের আটক এবং তিনটি ককশিট বক্সে কস্টেপ দিয়ে মোড়ানো ১৫০টি গর্ভফুল জব্দ করে তারা।

মামলার বাদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে আয়াদের মাধ্যমে অবৈধভাবে গর্ভফুল সংগ্রহ এবং বিক্রির উদেশ্যে হিমায়িত ও প্যাকেটজাত করে বিদেশে পাচার করে তারা।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনূল ইসলাম জানান, রবিবার আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close