শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পিরোজপুরে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:৪২ AM

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন।
‎
‎গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
 
‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদলকর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলকর্মী মেহেদী হাসান ও অটোরিকশাচালক কাওসার হোসেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।
 
‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমরা রাত ৯টার দিকে জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রাঢ়ি, আওয়ামী লীগকর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের অটোরিকশাচালকসহ সাতজন আহত হই।

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
‎
‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার কামনা করছি।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close