শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
কৃষকদলের আহ্বায়ককে কুপিয়ে জখম, প্রতিবাদ মিছিল
হাতিয়া (প্রতিনিধি) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৩০ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আবদুর রবকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজই ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষে উপজেলা সদর ও বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে প্রতিবাদ মিছিল হয়।

এর আগে সোমবার বিকেলে উপজেলার সোনাদিয়ার সেকু মার্কেটে এক ইফতার পার্টিতে আবদুর রবের উপর হামলা করে সন্ত্রাসীরা। হামলায় তারা আবদুর রবের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আবদুর রব সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সোনাদিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। হাতিয়া  উপজেলা কৃষকদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামীলীগ নেতা কর্মীদের দায়ী করা হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি মাসউদুর রহমান বাবর জানান, পূর্ব নির্ধারিত ইফতার পার্টিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। তারা সবাই সোনাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইরাজ উদ্দিনের লোক। এক মামলায় ইরাজ উদ্দিন কিছু দিন আগে জেল থেকে বের হয়েছে। 

সে আটক হওয়া ও জেলে যাওয়ার বিষয়ে আবদুর রবকে দায়ী মনে করে তার উপর ক্ষিপ্ত ছিল। পরিকল্পিতভাবে সে আবদুর রবের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে আবদুর রব জানান, শান্তিপূর্ণ একটি সভায় তার উপর হামলা করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকাতে চিকিৎসার জন্য অবস্থান করছেন। এ ঘটনায় তিনি দ্রুত সময়ের মধ্যে মামলা করবেন বলে জানান।


এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, কৃষকদলের আহবায়কের উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হয়েছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close