মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      ● পদত্যাগপত্র জমা দিলেন ওসমান ফারুক      ● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      ● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      ● ককটেল বিস্ফোরণ মামলার আসামি চলাফেরায় অক্ষম, দাবি স্ত্রীর      ● যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ      ● গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ      ● জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন      ● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      ● কোম্পানীগঞ্জে সাংবাদিক সংস্থার কমিটি গঠন      
গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১:০২ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় গরু চুরি করার চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক।  

বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।  

আটক গরু চোরের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।

জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশি পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।  

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close