বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে অবৈধ বালুর ঘাটে ট্রাকচাপায় হেলপার নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:৫৫ AM

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার পিতা মৃত. আলী মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতেন।

ঘটনাস্থলের স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, সন্ধ্যা ৭ টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হইছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close