মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, বনানীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৪২ AM আপডেট: ১০.০৩.২০২৫ ১:১২ PM

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় আন্দোলনে নেমেছেন গার্মেন্টসের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে তারা রাজধানীর বনানী এলাকায় রাস্তা অবোরোধ করে বিচারের দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকদের আন্দোলন কয়েক ঘণ্টা হয়ে গেল এখনো তারা সড়ক থেকে সরে যায়নি। ফলে রাজধানীর বনানী এলাকায় যান চলাচল এখন স্থবির হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, আন্দোলনকারী পোশাক শ্রমিকরা এখনো সড়কে রয়েছে। তারা সড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

জানা গেছে, নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। এ ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা ইনকামিং/আউটগোয়িং উভয় দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। এছাড়া পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন।

এক্ষেত্রে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২ - গুলশান ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং এ চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/কেএইচ/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close