শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওআইসি’র সদস্যপদ ফিরে পেল সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৫২ AM

এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানায়। সিএফএম সভাটি গত শুক্রবার ওআইসি সদর দফতর জেদ্দায় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওআইসি। 

মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়াকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানান। তিনি আরও বলেন, ‘এটি সিরিয়ার জনগণকে তাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করবে।’

উল্লেখ্য, ২০১২ সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত হওয়ার ১৩ বছর পর দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তৎকালীন আসাদ সরকারের বাহিনী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়ন, বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close