সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      ● পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন      ● চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত      ● বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: তারো আসো      ● পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির      
র‌্যাব পরিচয়ে প্রবাসীকে ক্রসফায়ারের হুমকি, চাঁদা নিতে এসে আটক ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:১৯ AM

কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে এসে ধরা পড়েছে দুই যুবক। শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হসপিটাল থেকে তাদের আটক করা হয়। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল (৩৫) ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী কাতার প্রবাসী মো. ফারুক জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা।

ফারুক জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে তার ছেলে আরাফাত হোসেন শাওনের (১০) শরীরে গরম ডাল পড়ে ঝলসে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা নগরীর টমছমবীজ পিপলস হসপিটালে ভর্তি করা হয়।

দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। তিনি আরাফাতের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান। রাত ৯টায় ওই ব্যক্তি হাসপাতালে আসেন। এ সময় তিনি জানান তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদ্রাসায় পড়ে। এরপর রাত ১১টায় ওই ব্যক্তিসহ মোট ৪ জন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তারা।

পরিবারের সদস্যা জানান, জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরও ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) পুনরায় হাসপাতালে এসে ৪ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দুজনকে আটক করা হয়েছে। আটক জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেলের বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। এছাড়া নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close