বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এসএসডির জমকালো আয়োজনে সম্পন্ন হলো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট
স্বদেশ অনলাইন
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৪ পিএম

যুব ও সামাজিক সংগঠন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি) ঢাকার স্বনামধন্য ইংলিশ মিডিয়াম ও ভার্সন স্কুল সমূহের নিয়ে আয়োজন করেছে "ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট-২৫"। মঙ্গলবার রাজধানীর অফসাইড হোম অফ ফুটবল ভেন্যুতে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে ঢাকার ১৮টি প্রতিষ্ঠিত স্কুল অংশগ্রহণ করে, যার মধ্যে ছিলো অর্কিড, ইসলামি ব্যাংক, সেন্ট গ্রেগরি, এজুকেট একাডেমি, আলফ্রেড, গ্রীন স্কলারস, মতিঝিল আইডিয়াল, ও সিটি স্কুল সহ আরও অনেক।

ফাইনাল ম্যাচে, মিরপুরের অর্কিড স্কুল ৩-১ গোলে ধানমন্ডির এজুকেট একাডেমি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ২০,০০০ টাকা এবং রানারআপ দলকে ১০,০০০ টাকা সহ ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসএসডির সভাপতি শাহেদ আকরাম মুসান্না বলেন, "খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।"

এছাড়াও, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসডির প্রধান উপদেষ্টা কর্ণেল (অব.) আশরাফ আল দীন। তিনি বলেন, "এসএসডি গত ছয় বছর ধরে যুব ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে এবং তাদের সামগ্রিক বিকাশে সহায়তা করবে। শিক্ষার্থী হিসেবে দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, পড়ালেখা ও খেলাধুলা শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান, ক্লারিয়ন কল পরিবারের সদস্যবৃন্দ, এসএসডির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close