শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
দেবিদ্বারে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় দেবিদ্বার থানার পুলিশ সদস্যরা ব্রাক্ষণপাড়া উপজেলা সীমান্তে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিতে থাকা অবস্থায় তাদের আটক করে।

আটক ডাকাতরা হলেন, চাদপুর জেলার সদর উপজেলার খলিসাঢুলি গ্রামের ছিদ্দিক আলী শেখের পুত্র খলিলুর রহমান শেখ (৫৭), কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার পূর্বপোমখাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র জহিরুল ইসলাম (৩৬) এবং চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের দুলাল মিয়ার পুত্র শাহ আলম (৪০)। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ৩৬টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, এএসআই আবু বাকেরের নেতৃত্বে একটি টহল দল প্রজাপতি বাজার এলাকায় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি নম্বর বিহীন পিকআপভ্যান দেখলে গতিরোধের জন্য নির্দেশ দেন। পিকআপটি পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয় মৎস চাষিরা তাদের সহযোগিতা করে ডাকাতদের আটক করতে সাহায্য করেন। ডাকাত দলের ৭-৮ সদস্য পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ডাকাতদের কাছ থেকে ৪টি রামদা, ১টি ছোড়া, ২টি গ্যাস পাইপ, ১টি রড় এবং ১টি এসএসএফ রড উদ্ধার করা হয়েছে। এছাড়া, ডাকাত দল ব্যবহৃত একটি পিকআপভ্যানও উদ্ধার করা হয়। ডাকাত দলের বিরুদ্ধে কুমিল্লা, চাদপুর, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, গাজীপুরসহ ৫ জেলায় বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, "অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা ডাকাতদের আটক করেছি। ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হবে। বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযান চলছে।"

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close