| শিরোনাম: |

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কালিতলা বন্দর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল মোমিন পিন্টু, পৌর বিএনপির সহসভাপতি ইউনুছ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান রিবন, ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শুভ প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহিন মিয়াকে সভাপতি, নূর মোহাম্মদকে সাধারণ সম্পাদক এবং রিপন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কালিতলা বন্দর কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি গঠনের মাধ্যমে শ্রমিকদলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমআর