মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পিলখানা হত্যাকাণ্ডের সাথে সেনাসদস্যদের কোনো সংশ্লিষ্টতা নেই: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১২ পিএম

পিলখানা হত্যাকাণ্ডের সাথে সেনাসদস্যদের কোনো সংশ্লিষ্টতা নেই, এটি সম্পূর্ণরূপে তদানীন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকার মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এসব কথা বলেন।

সেনাপ্রধান স্পষ্টভাবে জানান, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সেনাবাহিনীর কোনো সদস্য জড়িত ছিল না এবং এটি শুধু বিডিআর সদস্যদের কাজ ছিল। তিনি বলেন, "এটা সম্পূর্ণ বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত, এখানে কোনো 'ইফ' বা 'বাট' নেই।"

তিনি আরও বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ওই ঘটনার দিন তিনি জীবিত সাক্ষী ছিলেন, এবং সেইদিনের বেদনাবিধুর স্মৃতি এখনও তাজা। সেই ঘটনায় ৫৭ জন চৌকস সেনা নিহত হয়েছেন, যাদের শোক আজও অনুভূত হচ্ছে।

সেনাপ্রধান আরও বলেন, যারা শাস্তি পেয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য, এবং কমিশন এর মাধ্যমে বাইরের শক্তি বা রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হবে। তিনি সবাইকে আহ্বান জানান, এই বিচার প্রক্রিয়া নষ্ট না করতে।

তিনি ডিসিপ্লিনের বিষয়েও মন্তব্য করেন, বললেন যে সেনাবাহিনীর সব বিভাগ—সেনা, নৌ, বিমান—এগুলো টিকে আছে শুধুমাত্র তাদের মধ্যে কঠোর ডিসিপ্লিনের কারণে। তিনি এও জানান, কোনো সদস্য যদি অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং কোনো ছাড় দেওয়া হবে না।

সেনাপ্রধান অবশেষে নির্বাচন নিয়ে বলেন, তিনি মনে করেন, বাংলাদেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এগিয়ে যাচ্ছে, এবং ডিসেম্বরের মধ্যে এমন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close