মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পিলখানা হত্যাকাণ্ডের বিচার পেতে শহীদদের স্বজনরা অপেক্ষায় আছেন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২২ পিএম

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের পরিবার আজও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি বলেন, "আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।" তিনি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

ড. ইউনূস বলেন, "শহীদ পরিবারের সদস্যরা একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন।" তিনি বলেন, পিলখানায় সেনা সদস্যদের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে জাতি বিভ্রান্তিতে ছিল, তবে বাংলাদেশ রাষ্ট্র এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ।

এছাড়া, তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতি হিসেবে সঠিক পথে চলার সংকল্পের কথা উল্লেখ করেন। "এ দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথচলা সাহসী মানুষের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে," বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, "আমরা একসঙ্গে একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ।" তিনি শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাণী শেষ করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close