শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান      ● দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা      ● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকার গঠন করা জরুরি: মিন্টু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৪ পিএম আপডেট: ২৪.০২.২০২৫ ১:৫২ PM

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, "আমরা ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এবং তার জন্য প্রথমেই জাতীয় সরকার গঠন করা দরকার।" তিনি আরও বলেন, "অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।"

আবদুল আউয়াল মিন্টু দাবি করেন, দেশের জনগণের জন্য অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও সতর্ক করে বলেন, "যদি আমরা দেখি যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে ধীরগতিতে চলছে, তবে আমাদের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।"

এই মন্তব্যগুলো তিনি রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের টাউন ক্লাব অডিটোরিয়ামে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভা শেষে সংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, "আজকের সাংগঠনিক সভা থেকেই সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটি আশা করছে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।"

এছাড়া টাউন ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু এবং কেন্দ্রীয় বিএনপির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close