সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      
নোবিপ্রবিতে বাংলা ইশারা ভাষা বিষয়ক কর্মশালা
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা ভাষা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বাংলা ইশারা ও ভাষা বিষয়ক কর্মশালা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করেছে 'নোবিপ্রবি সোসাইটি ফর দি ডিজেবল'।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল "এক ভূবনে এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা"।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা রুবাইয়ান আসিফ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নোয়াখালীর মাইজদী শাখার ব্যবস্থাপক লুতফর রহমান।

প্রধান অতিথি অধ্যাপক ড. হানিফ তার বক্তৃতায় বলেন, “নোবিপ্রবি সোসাইটি ফর দি ডিজেবল”-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন একটি মানবিক আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি। সংগঠনের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের আর্থিক সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজ ও সুলভ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আগামী অর্থবছরে এই সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে বক্তারা ইশারা ভাষার গুরুত্ব ও সমাজে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ভাষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close