প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৮ পিএম

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, বিপ্লবের পর কোনো দেশেই পরাজিত শক্তিকে রাখা হয়নি। তিনি বলেন, "আমরা অতটা অমানবিক হতে পারিনি।" ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিনিয়র সচিব বলেন, “যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি, কিন্তু আমরা এভাবে চলতে পারিনি।” তিনি জানান, কিছু লোক ভয়ের কারণে পালিয়ে গেছে এবং কিছু ডাইভার্ট ছিল, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “অপারেশন ডেভিল হান্ট যৌথভাবে পরিচালিত হচ্ছে, এবং আমরা এটি একটি ফোকাসড পন্থায় বাস্তবায়ন করছি।” তিনি বলেন, দেশে যেসব স্থান থেকে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে, সেগুলো নিউট্রালাইজ করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করেছেন যে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে এবং ব্রিফিংও করা হয়েছে, তাই এই অভিযান চলমান থাকবে।
নাসিমুল গনি বলেন, "আগে যেভাবে আইন প্রয়োগ করা হতো, আমরা সেভাবে কাজ করতে পারব না। আমাদের আইনের স্পিরিট অনুযায়ী কাজ করতে হবে।"
স্বদেশ প্রতিদিন/এমআর