বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৩ পিএম

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মিয়া, মোঃ সেলিম, মোঃ আবদুর রহিম ও মোঃ আজিজুল নামে চার ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। আটককৃতরা সবাই হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার বাসিন্দা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, “স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, "আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এটি 'অপারেশন ডেভিল হান্ট' এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে চলমান একাধিক অভিযানগুলোর মধ্যে একটি, যেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী এবং অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close