মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আইইউবির ২৫তম সমাবর্তনে সনদ পেলো ১৯৬৯ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১,৯৬৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। 

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের সমাবর্তনে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১,৫৫০ জন স্নাতক এবং ৪১৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী দুই স্নাতক শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “যদি কোনো দায়িত্ব নাও, সেটা সঠিকভাবে পালন করাই তোমার কর্তব্য। এমন কোনো পেশা বেছে নিও না, যা তোমার পছন্দ নয়। যেটা ভালো লাগে, সেটাই করো – কারণ জীবনে প্রকৃত তৃপ্তি তখনই আসবে, যখন তুমি তোমার কাজ উপভোগ করবে।”

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান বলেন, “উন্নতির মূল চাবিকাঠি লুকিয়ে আছে উদ্ভাবনের মাঝে। বাংলাদেশে ভবিষ্যৎ নির্ভর করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি ক্ষেত্রের যথাযথ প্রয়োগ ও নতুন সমাধান তৈরির সক্ষমতার ওপর।”

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম স্নাতকদের তিনটি পরামর্শ দেন: “জিজ্ঞাসু হও। শেখার কোনো শেষ নেই, এটি আজীবন চলতে থাকে। কৌতূহল ছাড়া শেখা সম্ভব নয়। ভবিষ্যতে তোমাদের দায়িত্ব হবে দেশ, পরিবার, সমাজ, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি।"

অর্জন এবং পুরস্কৃতরা ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন চ্যান্সেলর্স গোল্ড মেডেলজয়ী ফার্মেসি বিভাগের সামিয়া আক্তার। অন্যান্য বিভাগেও অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা পুরস্কৃত হন। সমাজসেবায় পুরস্কৃত হন উম্মুল ওয়ারা, নাফিসা তাবাস্‌সুম ও নাজরানা খান, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান নাজরানা খান ও ফাহমিদা বিনতে আজাদ।

এছাড়া, স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড লাভ করেন শারমিন ইসলাম শ্রদ্ধা, তাশফিয়া তাসনিম তুবা ও জান্নাতুল মাওয়া মৌরী।

সমাবর্তনের শেষে সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আইইউবির শিক্ষার্থীরা এবং জনপ্রিয় শিল্পী মিনার রহমান ও ব্যান্ডদল চিরকুট।

এছাড়া অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close