মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আরও বৈশ্বিক আসরে বড় ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত।

রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সুপার সিক্সের ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পারে মাত্র ৬৪ রান ইয়াং টাইগ্রেসরা। ১২.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে হেসেখেলে ওই রান তুলে নেয় ম্যাচজয়ী ভারত। এর আগে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ভারতের কাছে ফাইনাল ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

এই আসরে সুপার সিক্সে কেবল দুই পয়েন্ট নিয়ে আসতে পেরেছিল। অস্ট্রেলিয়া ও ভারত গ্রুপ পর্বে বেশি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে এসেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৬ ও ভারত বাংলাদেশকে হারিয়ে অর্জন করে নিয়েছে ৬ পয়েন্ট। তাতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। সুপার সিক্সে বাকি ম্যাচ জিতলেও তাই তাদের সমান হওয়া লাল সবুজের প্রতিনিধিদের সম্ভব নয়।

ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে এই ম্যাচে সুমাইয়া আক্তার ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। সুমাইয়া করেন দলের হয়ে সর্বোচ্চ ২১ রান। বাকি সবার ব্যর্থতায় ৬৪ রানে থেমে লড়াই করার অবস্থা থাকেনি বাংলাদেশের।

বাংলাদেশের ইনিংস অল্পতে আটকে দিতে ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। ম্যাচ সেরাও হন তিনি। জবাবে ত্রিশা গঙ্গাদির ৩১ বলে ৪০ রানের ইনিংসে হেসেখেলে জয় পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২০ ওভারে ৬৪/৮ (সুমাইয়া ২১*, জান্নাতুল ১৪; বৈষ্ণবী ৩/১৫, শবনম ১/৭)

ভারত অনূর্ধ্ব ১৯ দল: ৭.১ ওভারে ৬৬/২ (ত্রিশা ৪০, সনিকা ১১; আনিসা ১/২৯, হাবিবা ১/১৫)

ফলাফল: ভারত ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: বৈষ্ণবী শর্মা।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close