সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার      ● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      ● আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ      ● ৪০০ বছর বাঁচে যে হাঙর      ● কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার      ● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      
বেলাবতে অটোচালক হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৪:১৮ পিএম

বেলাবতে অটোরিকশা চালক মোঃ কাঞ্চন মিয়াকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) নরসিংদী)।

রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই নরসিংদী) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার কাঞ্চন মিয়াকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পর নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মনোহরদী উপজেলার বাগিবাড়ি খান বাড়ির মমতাজ উদ্দীনের ছেলে মোঃ ইয়াকিন খাঁন ও তার স্ত্রী রাশিদা আক্তার,বেলাব উপজেলার রাজারবাগ কুমারঘাতা গ্রামের মোঃ রহিমের ছেলে মোঃ কবির হোসেন,বেলাব উপজেলার চরআমলাব গ্রামের শহীদ মিয়ার ছেলে গ্যারেজ মালিক মোঃ ইমরান মিয়া।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়,চায়ের সাথে নেশা জাতীয় উপাদান মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করার পর হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় তারা। পিবিআই পুলিশ গ্রেফতারকৃত আসামী ৪জনকে গত ২৫ জানুয়ারী শনিবার বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবাববন্দী প্রদান করেছে। 

উল্লেখ্য যে,গত ২১ জানুয়ারী মঙ্গলবার বিকালে মনোহরদীর ডোমনমাড়া গ্রামের মৃত  আঃ মোতালিবের ছেলে অটারিকশা চালক কাঞ্চন মিয়া ভাড়ায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকালে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত হতে কাঞ্চন মিয়ার মরদেহ উদ্ধার করে বেলাব থানা পুলিশ।

নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন,গ্রেফতারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তারা আদালতে ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close