শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কক্সবাজারে আগুনে নুর আলমের স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু      ● আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      
বেড়ে যাওয়া চাল-মুরগির দাম কমছে না, বাকি সব পণ্য আগের মতো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১২:১৬ পিএম আপডেট: ২৪.০১.২০২৫ ১২:৩৯ PM

বাজারে নতুন করে কোনো পণ্যের দামে খুব একটা হেরফের নেই। তবে মাসখানেক ধরে বাড়তি চালের দাম কমছে না। পাশাপাশি মুরগির দামও কিছুটা বাড়তি রয়ে গেছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনই জানা গেছে।

চালের বিক্রেতারা জানিয়েছেন, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানিসহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। এক মাস ধরে মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়ে রয়েছে।

এখন খুচরায় প্রতিকেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায় আর নাজিরশাইল মানভেদে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগে মিনিকেট ৭২ থেকে ৮০ এবং নাজিরশাইলের কেজি ৮০ থেকে ৮৫ টাকা ছিল।

মাঝারি বা ব্রি-২৮ ও পায়জাম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। এছাড়া মোটা বা গুটি স্বর্ণা জাতের চালের কেজি কিনতে ক্রেতাকে গুণতে হবে ৬০-৬২ টাকা। মোটাদাগে বাজারে এই দামের নিচে কোনো চাল নেই। যদিও একমাস আগে মোটা চালের কেজি ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার বাড়তি। প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। এরচেয়ে বেড়েছে সোনালি জাতের মুরগির দাম। এ জাতের মুরগির কেজি কিনতে হলে কেজিপ্রতি খরচ পড়বে ৩৩০ থেকে ৩৫০ টাকা। যা আগে ৩০০-৩২০ টাকা ছিল।

তবে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কম রয়েছে। বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম কেনা যাবে ১৩০ থেকে ১৩৫ টাকায়। পাড়া মহল্লার দোকানে ১৪০-১৪৫ টাকা।

অন্যদিকে বাজারে শীতের সবজি এখনো কম দামে মিলছে। আলুর দাম ২০-২৫ টাকার মধ্যে এসেছে। পেঁয়াজ কিনতে পারা যাচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে।

এছাড়া প্রতিকেজি বেগুন ৪০ থেকে ৫০, শিম ৩০ থেকে ৫০, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৪৫ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকায় কেনা যাচ্ছে।

প্রতি পিস ফুল ও বাঁধাকপি মানভেদে ১৫ থেকে ২০ টাকা এবং লাউয়ের পিস কেনা যাবে ৪০ থেকে ৫০ টাকায়।

অন্যদিকে মুদি বাজারে দামের তেমন হেরফের দেখা যায়নি। প্রতিকেজি আমদানি করা মসুর ডাল ১০৫ থেকে ১১০ ও দেশি চিকন মসুর ডাল ১৩০ থেকে ১৩৫ থেকে টাকা, মুগডাল ১৬৫ থেকে ১৭০ ও ছোলার কেজি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close