শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় বর্ণাড্য আয়োজনে (অবঃ) সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী      ● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:৪৫ AM

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্জ্য শূন্যতার প্রচার এবং হাত ধোঁয়া, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনায় অভিযান পরিচালিত হয়েছে।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার সকালে এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল গোয়াইনঘাট উপজেলা গড়ে তুলতে চাই।

এসময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলামসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট, রেডক্রিসেন্ট ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close