বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
কালকিনিতে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৫৫ পিএম

মাদারীপুরের কালকিনিতে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে আয়নাল আকন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুমানিক  ভোর সারে ৬ টায় তার নিজ বাড়ির সামনের পালরদী নদীতে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে। 

নিহত আয়নাল আকন কালকিনি পৌর এলাকা পশ্চিম শিকার মঙ্গলের ৩ নং ওয়ার্ডের মৃত্য গনি আকনের ছেলে। 

নিহতের ছেলে জয়নাল আকন জানান, আমার বাবা নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। 

এ বিষয়ে কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, বৃদ্ধের পানিতে  নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর থেকে ডুবরি দল নিয়ে আসি প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে নিখোঁজ ব্যক্তি মরদেহ উদ্ধারে সক্ষম হই। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close