প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:০২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে গাছ কর্তনের অভিযোগ উঠেছে জিয়াউর রহমান ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় মতিয়ার রহমান ১০জনকে আসামিকে করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান তার নিজ জমিতে ২০০৫ সালে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। ঘটনায় গত ৪ নভেম্বর সকালে প্রতিপক্ষ জিয়াউর রহমান ও তাঁর স্বজনরা মিলে ১৮থেকে ২০টি ইউক্যালিপটাস গাছগুলো কর্তন করেন। তাদেরকে গাছ কাটতে বাধা দিতে গেলে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মতিয়ার রহমানের ছেলে আশিকুজ্জামানকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান জিয়াউর রহমান ও তাঁর স্বজনরা। নিরুপায় হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতিয়ার রহমান।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, গাছগুলো আমাদের তাই কর্তন করেছি। এতে কারও কোন সমস্যা হওয়ার কথা না। হুমকির বিষয় জানতে চাইলে তিনি পাশকাটিয়ে জান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমআর