বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাজবাড়ীতে জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৬ পিএম

রাজবাড়ী জেলা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এসময় রোগীদের খাবার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছে তারা। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হাসপাতালের রন্ধনশালা,বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে দুদক।

অভিযানে রোগীদের নিম্নমানের খাবার ও পরিমাণে কমের সত্যতা পান। রোগীদের জন্য ১৬ কেজি মাংসের পরিবর্তে ১০ কেজি মাংস পেয়েছেন। স্টোরের ওষুধ সেবিকারা পাচারের পাশাপাশি সাধারণ রোগীদের ওষুধ না পাওয়ারও সত্যাতা পেয়েছেন দুদুকের প্রতিনিধি দল। এছাড়া ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেন দুদক।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন,অভিযানের সময় আমরা রাজবাড়ী জেলা সদর হাসপাতালে অনিয়মের সত্যতা পেয়েছি। ফরিদপুর গিয়ে অনিয়মের বিষয়টি প্রতিবেদন আকারে দুদক কার্যালয়ে পাঠাবো। অভিযানের সময়  রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close