প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম

দেশের ৬৪ জেলায় অত্যন্ত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি বললেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙন হতে স্বনামধন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষার একটি প্রকল্প পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সরকার সেন্টমার্টিন ও পর্যটনশিল্প একসঙ্গে রক্ষা করতে চায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এটা একদম পরিষ্কার।
পরিবেশ নিয়ে এখানে আরো অনেক কাজ করার আছে। আমরা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর করার করার চেষ্টা করছি। সিঙ্গেল ইউজড প্লাস্টিক এর বিষয়ে জনমত গড়ে তোলা, নিরুৎসাহিত করার চেষ্টা করছি।
এছাড়াও পাহাড় কাটা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ছাড়পত্রহীন অবৈধ ইটভাটাগুলো ভাঙ্গা হচ্ছে। নতুন করে ইটভাটার কোন ছাড়পত্র দেওয়া হচ্ছেনা। কোথাও কোন অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবো বলে তিনি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদ, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায় ও উইমেন্স কলেজে প্রিন্সিপাল মোঃ আব্দুল হামিদ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমআর