বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রাবিতে বইমেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী বইমেলা শুরু
রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০২ পিএম আপডেট: ১৮.০২.২০২৪ ৫:৩১ PM
বই পড়ার কোনো বিকল্প নেই

বই পড়ার কোনো বিকল্প নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সায়েন্স ক্লাবের আয়োজন চার দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ শুরু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ বই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।

আয়োজক কমিটি জানায়, এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের এক বিশাল ভান্ডার রয়েছে এবারের বইমেলায়।

এছাড়া বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি বই, কমিকস, শিশুতোষ ও কিশোরসমগ্র, অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়েও একটি বিশেষ স্টল রয়েছে এবারের মেলায়।

এবারের মেলায় প্রথমা প্রকাশন, সমকালীন প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনী, সূর্যোদয় প্রকাশনী, পারিজাত প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী রয়েছে। এই মেলায় মোড়ক উন্মোচনেরও সুযোগ রাখা হয়েছে।

মেলায় পছন্দের বই ক্রয় করতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাফি। তিনি বলেন, ‘সকাল থেকে বই মেলায় পছন্দে বই কিনতে চলে এসেছি। আমার সায়েন্স ফিকশনের বই খুব পছন্দ। সকাল থেকেই স্টলগুলো ঘুরে দেখছি। এখনো বই কেনা হয়নি তবে দুটো বই পছন্দ হয়েছে আমার।’

বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছে

বইমেলায় ২০টি স্টলে প্রায় ৩০ হাজার বই স্থান পেয়েছে


বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সালমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বই মেলায় ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজতে খুব ভালো লাগে। উদ্বোধনের আগেই আমি বই মেলায় চলে এসেছি। অনেকগুলো স্টল ঘুরে দেখা হয়েছে। তিনটা বই পছন্দ হয়েছে, তবে ছাত্রজীবনে আর্থিক সংকট থাকায় পছন্দ হলেও অনেক বই কিনতে পারিনা আমরা।’

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত বলেন, 'বই পড়ার কোনো বিকল্প নেই। তাই তো বর্তমান স্মার্টফোনের যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার পঞ্চমবারের মতো আয়োজন করছে অমর গ্রন্থ কুটির-২০২৪। আমরা এই বইমেলায় পাঠক ও লেখকের অনেক সাড়া পেয়ে থাকি। গত বছর প্রায় ১২লাখ টাকার বিক্রি করা হয়, বই বেশি থাকায় এবার বিক্রি আরও বেশি হবে বলে জানান তিনি।

শুভ্র/এম/


আরও সংবাদ   বিষয়:  রাবি   বইমেলা   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close