বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টি-টোয়েন্টির শিরোপা জিতেই অবসরের ঘোষণা কোহলির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪, ১:২৬ AM আপডেট: ৩০.০৬.২০২৪ ১:৩৭ এএম

টি-টোয়েন্টির শিরোপা জিতেই  অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে এ ঘোষণা দেন ভারতের সাবেক অধিনায়ক। দল হারলেও একই ঘোষণা দিতেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

টুর্নামেন্টে ফাইনালের আগে ৭৫ বলে ৭৫ রান করে চাপে ছিলেন কোহলি। ফাইনালে শুরুটা আক্রমণাত্মক করলেও অন্যপ্রান্তে দ্রুত উইকেট পড়ে যাওয়ার এক প্রান্ত ধরে রাখেন কোহলি। এ ইনিংসের কারণে ম্যাচসেরা হয়েছেন তিনি।

সে পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলেকে কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’

আদতেই কোহলি এমন ঘোষণা দিলেন কি না, ভোগলে সেটি নিশ্চিত হতে চেয়েছিলেন। কোহলি সেটি নিশ্চিত করে জানান, এখন পরবর্তী প্রজন্মের এগিয়ে আসার পালা। কোহলি বলেন, ‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) “ওপেন সিক্রেট” ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ সংস্করণে অবসর নেওয়া কোহলি ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।

এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close