বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মেঘনার চন্দনপুর
এলাকাবাসীর ভোগান্তি দেখে রাস্তা সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৫২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া পাকা ব্রিজ (রমিজ উদ্দিন বেকারি সংলগ্ন) থেকে গোপালনগর নোয়াব মিয়ার বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার সড়ক উন্নয়নের দাবি তুলেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গত ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন চন্দনপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী মো. জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, সড়কটি চন্দনপুর ও গোপালনগর গ্রামের হাজারো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে আছেন। এ অবস্থায় দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, “সড়কটি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের পক্ষ থেকে আবেদন পেয়েছি। এটি উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে। দ্রুত প্রকল্প গ্রহণের মাধ্যমে কাজ শুরু করার চেষ্টা করব।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস বলেন, “মেঘনা উপজেলার প্রতিটি রাস্তা উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। চন্দনপুরের এই সড়কটির সমস্যাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিগগিরই সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকাবাসীর ভোগান্তি কমে।”

উল্লেখ্য, এলাকাবাসী আশা করছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। এতে গ্রামবাসীর যোগাযোগব্যবস্থার উন্নতি হবে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close