বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৭ পিএম

বকেয়া বেতন, নাইট বিল এলাউঞ্জসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে লাভেলো নামের একটি আইসক্রীম কারখানার শ্রমিকরা। ওই সময় দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শ্রমিকরা ওই অবরোধ কর্মসূচি পালন করে। পরে, বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের ওই আইসক্রীম কারখানাটির অবস্থান। কারখানাটিতে দুই থেকে আড়াইশত শ্রমিক কর্মরত। দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, এলাউঞ্জসহ অন্যান্য দাবিতে রোববার (২৯ ডিসেম্বর) সকালে কাজ ফেলে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। পরে, সকাল নয়টার দিকে তারা কারখানার নিকটবতর্ী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং অবস্থান নেয়। ওই সময় ন্যায্য দাবি আদায়ে তারা বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে, দুভোর্গে পড়ে মহাসড়কে যাতায়তকারী যাত্রী সাধারণ। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলেন। পরে, ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়। 

অবরোধকারী শ্রমিকরা জানান, অক্টোবরের আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তাছাড়া, তাদের ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না। ফলে, বাসাভাড়া, বাজার করতে তাদের সমস্যা হচ্ছে। তাছাড়া, সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা মহাসড়কে নেমে এসেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টকর মো. জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ অন্যান্য কিছু দাবিতে লাভেলো আইসক্রীম কারখানার দেড় দুইশত শ্রমিক মহাসড়কে নেমে ছিলো। পরে, কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close