শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
দেশে ফিরলেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা
স্পোর্টস প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা। 

সংযুক্ত আরব আমিরাত ও জাপানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় বাংলাদেশ। টানা তিন জয়ের পর সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ছিল ভারত। সেখানেও আধিপত্য বিস্তার করে দাপটের সঙ্গে ৪ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাহফুজুর রহমান রাব্বির দল। 

পুরো আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসছে উনিশ না পেরোনো যুবারা। বাংলাদেশ দুবাইয়ে এশিয়ার মুকুট নিজেদের করার দিনে আলোচনায় কাতার বিশ্বকাপে ট্রফি হাতে লিওনেল মেসির উদযাপন।  

লুসাইলে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা মেটানোর পর ট্রফি নেওয়ার সময় ঐতিহাসিক এক উদযাপন করেছিলেন মেসি। সেই উদযাপনকেই অনুসরণ করেছেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। 

এসব কিছু ছাপিয়ে চ্যাম্পিয়ন দল আজ বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে দেশে ফিরেছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে এশিয়ার চ্যাম্পিয়নরা। টাইগার যুবাদের এমন সাফল্যের উপলক্ষে ক্রিকেটাররাসহ পুরো টিম ম্যানেজম্যান্টকে রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গেছে, আগামীকাল (মঙ্গলবার) রাতে সেই আমন্ত্রণে যোগ দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close