শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
ফিরছে যুবা চ্যাম্পিয়নরা, জানানো হবে উষ্ণ অভ্যর্থনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের ছেলেরা। 

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা দলকে বরণ করতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরদিন দেওয়া হবে সংবর্ধনা। 

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। 

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার। বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করবেন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে বিসিবিতে। পরদিন যুবাদের নিয়ে একটি রিসিপশন প্রোগ্রামের আয়োজন করবে বোর্ড। সেটি মঙ্গলবারও হতে পারে। এ ব্যাপারে আজই সিদ্ধান্ত হবে।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close