শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
শেখ জামালের জার্সিতে সাকিব, জাঁকালো আয়োজনে ক্লাবের মেম্বার্স নাইট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৫ পিএম

মহান বিজয় দিবসের দিনে স্বপ্নের পথে আরো একধাপ এগিয়ে গেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ২০১০ সালে শুরু হয়েছিল যে যাত্রা, ২০২৩ এর ১৬ ডিসেম্বর সে স্বপ্নে যোগ হলো নতুন আরেক মাত্রা। নানান আয়োজনে ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন আর ক্লাবের সদস্যের নিয়ে আয়োজিত হয়েছে মেম্বার্স নাইট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান। বিজয় দিবসে ক্লাব প্রাঙ্গণে নতুন ইনডোর উদ্বোধন করেন প্রধান অতিথি। 

জমকালো এই আয়োজনের সন্ধ্যায় ঘোষণা আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সামনের দিনগুলোতে দেখা যাবে শেখ জামালের জার্সিতে। ক্লাবটার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবেন এই অলরাউন্ডার।

সাকিবকে দলভুক্ত করা নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটিডের সভাপতি সাফওয়ান সোবহান জানান, 'আগামী দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবে সাকিব আল হাসান। আমাদের জন্য এটা নতুন সফর।' 

বাংলাদেশ অধিনায়কও খুশি শেখ জামাল পরিবারের সদস্য হয়ে। সাকিব জানান, 'শেখ জামাল ফুটবল-ক্রিকেট আপনারা যা দেখলেন (ভিডিও) খুবই ভালো করছে। শুধু সাম্প্রতিক সময়ে না, শেষ ১০/১২ বছর ধরে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাঁদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশাকরি শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি।' 

সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত আয়োজন, ম্যাজিক শো-সহ ছিল নানান আয়োজন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব যে ক্লাবের চেয়েও বেশি প্রমাণ মিলল আরেকবার। ক্লাবের প্রতি নিবেদনের কারণে পাঁচ জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননাও। পাঁচজন হলেন যথাক্রমে টিপু সুলতান মাহমুদ (ম্যানেজার), মোহাম্মদ রুবাইয়াত হক (ট্রেনার), শরিফুল হোসেন সুজন (বল বয়), আব্দুল মালেক (গ্রাউন্ডসম্যান), মোহাম্মদ মোস্তফা মিয়া (রাঁধুনি)।

বাংলাদেশের প্রথম স্পোর্টস সোশ্যাল ক্লাব হিসেবে যাত্রা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এক যুগের বেশি সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশের ক্রীড়াঙ্গনে যোগ করেছে নানান নতুন মাত্রা।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close