শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
হার দিয়ে সিরিজ শুরু টাইগারদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৫০ পিএম

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৪৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে টস হেরে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করে স্বাগতিকরা। তারা ৩০ ওভারে ২৩৯ রান তুললেও বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪৫ রানের। এমন পরিস্থিতি ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত সময়ে ৯ উইকেটে ২০০ রানে থামে টাইগাররা। এতে ৪৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

কিউইদের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দীর্ঘদিন পর দলে ঢুকা সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। দ্বিতীয় উইকেটে বিজয় ও শান্ত মিলে গড়েন ৪৬ রানের জুটি। দলীয় ৪৭ রানে শান্ত ১৫ রান করে সোধির বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে জুটি।

তৃতীয় উইকেটে বিজয় ও লিটন দাস গড়েন ৩৩ রান। হাফসেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে ফিরে যান বিজয়। দলীয় ৯২ রানে লিটন ফিরলে বিপড়ে পড়ে টাইগাররা। লিটনের বিদায়ের ১১ রান পর অভিজ্ঞ মুশফিক ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে হারের শঙ্কা জাগে টাইগারদের।

তবে ৬ষ্ঠ উইকেটে তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকেন। এ দুজনে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ১৫৯ রানে ২৭ বলে ৩৩ রান করে সোধির দ্বিতীয় শিকারে পরিণত হন তৌহিদ হৃদয়। এরপর আফিফ ২৮ বলে ৩৮ রান করে থামলে জয়ের আশা ভেস্তে যায়।

মিরাজ শেষ পর্যন্ত ২১ বল ২৮ রানে অপরাজিত থাকলেও পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু টসের পরপরই ডানেডিনে হানা দেয় বৃষ্টি। তাতে প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে। বৃষ্টির পর বাংলাদেশকে স্বপ্নের মতো শুরু এনে দেন শরিফুল।

বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম। তাছাড়া ৫ ওভারে ৫৩ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মিরাজ।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close