শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৩:৫২ পিএম
২০২২ বিশ্বকাপের আগে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার- এমন আভাস দিয়েছেন দেশটির জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি চাইলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারেন। 

লিওনেল স্কালোনি এর আগেও বলেছেন, আর্জেন্টিনার বেশ কয়েকজন সতীর্থও বলেছেন মেসি ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন। যদিও মেসির নিজের কথা অনুযায়ী তার আর খেলার কথা নয়। কিন্তু স্কালোনি আবারো জানিয়ে দিলেন, পরের বিশ্বকাপেও খেলা সম্ভব মেসির পক্ষে। 

কাতার বিশ্বকাপে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। শিরোপা তো জিতেছেনই, পাঁচ বিশ্বকাপ খেলা মাত্র ছয় খেলোয়াড়ের একজন হয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলে অবদান রাখা, সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ, দুই বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী একমাত্র খেলোয়াড়ও তিনি। 

২০২৬ বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত খেলেই ফেলেন মেসি, তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া হবে তার। স্কালোনি সেই প্রত্যাশাই করছেন, 'আমার মনে হয় মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারবে। তবে এটি নির্ভর করছে সে কী চায় তার উপর। আমাদের দরজা সবসময়ই তার জন্যে খোলা।' রেডিও কালভিয়াকে বলেন স্কালোনি।

পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স দাঁড়াবে ৩৯। কাতার বিশ্বকাপের পর অবশ্য আরো কিছুদিন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মেসি। 

সেটি যেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হয়, তাই আশা স্কালোনির, 'মেসি নিজেকে উপভোগ করছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সে এই উপভোগ করা চালিয়ে যাবে।

স্বদেশপ্রতিদিন/এমএস 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close