শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৪:২৭ পিএম
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২২ জানুয়ারি) ইসি ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করব এবং স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের তারিখ ঠিক করব।’

তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী মেয়াদে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। কারণ দেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে থাকতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আবদুল হামিদ। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালে একই তারিখে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ।

হামিদই একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।

রাষ্ট্রপতি নির্বাচনে আইনপ্রণেতারা ভোট দেন। যাতে সিইসি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বদেশপ্রতিদিন/এমএস 









Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close